মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী বর্ণালী সরকার(১৮) নামে এক যুবতী। এই ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পোয়ালতোর গ্রামে। রায়গঞ্জ থানার বীরঘই গ্রামপঞ্চায়েতের পোয়ালতোর গ্রামের বাসিন্দা বিপ্লব সরকার কর্মসূত্রে মুম্বইতে থাকেন। রায়গঞ্জে থাকেন তার স্ত্রী অনিতা সরকার ও মেয়ে বর্ণালী সরকার। শনিবার রাতে বর্নালীকে তার মা পড়াশুনা সংক্রান্ত বিষয়ে বকাবকি করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতের পর রবিবার সকালেও মা অনিতা দেবী ফের বকাঝকা করেন মেয়ে বর্নালী কে। এরপর বর্নালী অভিমানে রান্নাঘরে সিলিংএ ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার মা রান্না ঘরে কাজ করতে গিয়ে দেখেন মেয়ে ফাঁসি দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বর্নালীকে দ্রুত রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃতার পরিবারে শোকের ছায়া।
উত্তরদিনাজপুর